Monday , 5 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বেনাপোলে খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 5, 2026 2:35 pm

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে “আমাদের প্রেসক্লাব বেনাপোল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রেসক্লাব বেনাপোলের সভাপতি জি এম আশরাফ (দৈনিক যায়যায়দিন) , আমাদের প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতিন, সহ-সাধারণ সম্পাদক শফিকুর রহমান উজ্জ্বল, জহিরুল ইসলাম রিপন ও জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হক, দৈনিক প্রতিদিনের কথা বেনাপোল প্রতিনিধি আনিসুর রহমান,এনটিভি নিউজের শার্শা প্রতিনিধি হিরন আহম্মেদ, দৈনিক পূর্ব দিগন্ত, মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি যশোর,ভোরের দর্পণ-এর শার্শা প্রতিনিধি নাজমুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর বেনাপোল প্রতিনিধি রাজু আহমেদ, বারোপোতা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাংবাদিক হানজালা সহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠানে আমাদের প্রেসক্লাব বেনাপোলের সভাপতি জি এম আশরাফ (দৈনিক যায়যায়দিন) তার বক্তব্যে বলেন, আজকের এই দোয়া মাহফিল আমাদের শোক, শ্রদ্ধা ও মানবিক দায়বদ্ধতার প্রকাশ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এরপর সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হক তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি সাহসী ও প্রভাবশালী নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

দৈনিক প্রতিদিনের কথা বেনাপোল প্রতিনিধি আনিসুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন এ দেশের কোটি মানুষের আশা ও ভরসার প্রতীক। তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এমন একজন নেত্রীর প্রয়াণে দেশ একজন অভিভাবককে হারাল। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের

সৌদি আরবে বাংলাদেশিকে হত্যা, রুমমেটদের বিরুদ্ধে অভিযোগ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ,৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন জান্নাতুল

সাপেকাটা রোগীর চিকিৎসায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে ‘অ্যান্টিভেনম’

বান্দরবান ঘুরতে যাওয়া হলোনা ইব্রাহিমের, সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ০১

ঈশ্বরদীতে পদ্মার পানি বাড়ছে, বন্যা ও নদীভাঙনের শঙ্কায় নদীপাড়ের মানুষ

কুড়িগ্রামে শিক্ষক অনুপস্থিতির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

কিশোরগঞ্জে কমছে নদ-নদীর পানি ; প্রাণ ফিরছে হাওরে

মন্ত্রী হওয়ায় ভোলায় আন্দালিভ রহমান পার্থকে ঘিরে আনন্দ-উল্লাস

ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু