আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

শেরপুর-৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত ও ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়ন দাখিলকারী ১৬ প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং এক প্রার্থীর মনোনয়ন স্থগিত ও অপর ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনিগন্ধায় ও ঘোষণা দেওয়া হয়।

মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- শেরপুর-১ সংসদীয় আসন ১৪৩ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া।

শেরপুর-২ সংসদীয় আসন ১৪৪ থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ।

শেরপুর-৩ সংসদীয় আসন ১৪৫ থেকে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন।

অন্যদিকে শেরপুর-১ আসনে ঋণ খেলাপীসহ একাধিক কারণে বাতিল করা হয়েছে জাতীয়পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলামের মনোনয়নপত্র।

দ্বৈত নাগরিকত্ব থাকায় শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ও দলীয় মনোনয়ন না থাকায় বাতিল করা হয়েছে ইলিয়াস খানের মনোনয়নপত্র। ঋণ খেলাপীর কারণে বাতিল করা হয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র।

তবে শেরপুর-৩ আসন থেকে কারও মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়নি।

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে অজ্ঞাত লাশ

ছাত্রদল নেতা তানভিরুল ইসলাম আয়ুবের উদ্যোগে অসহায়দের মাঝে লুঙ্গি-শাড়ি বিতরণ

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃদ্ধ ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যান প্রদান

শৈলকূপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের স্মরণসভা, বৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল বাসস্ট্যান্ডে প্রশাসনের যৌথ অভিযান

ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল ফেরত, পুনরায় খাবারযোগ্য চাল বিতরণ শুরু

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ