Tuesday , 30 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তৃপ্তির মনোনয়ন পুনর্বহালের দাবিতে শার্শায় গণজমায়েত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 30, 2025 2:17 pm

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি:

যশোর-১ (শার্শা-বেনাপোল) আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তির মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কান্নায় ভেঙে পড়েছেন তার অনুসারী নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শার্শা বল্ডফিল্ডে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নারী-পুরুষ, বৃদ্ধসহ হাজারো মানুষ জড়ো হয়ে প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় অনেকেই অশ্রুসজল চোখে তৃপ্তিকে জড়িয়ে ধরেন, আর আবেগ সংবরণ করতে না পেরে তিনিও কান্নায় ভেঙে পড়েন। পরে নেতাকর্মীদের অনুরোধে তিনি মনোনয়নপত্র জমা দেন এবং নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনে গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়ন পান মফিকুল ইসলাম তৃপ্তি। এরপর দেড় মাস ধরে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা পরিচালনা করেন তিনি। এসব কর্মসূচিতে বিপুল জনসমাগম দেখা যায় এবং কেন্দ্রীয় বিএনপির অফিসিয়াল প্ল্যাটফর্মেও নিয়মিত প্রচারণা প্রচারিত হয়, যা স্থানীয় নেতাকর্মীদের মনে তার চূড়ান্ত প্রার্থী হওয়ার দৃঢ় বিশ্বাস তৈরি করে।

কিন্তু ২৪ ডিসেম্বর হঠাৎ নাটকীয় পরিবর্তনে যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। এ আসনে চারজন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ছিলেন আরও দুই নেতা শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু। মনোনয়নপত্র জমাদানের শেষদিনে তৃপ্তিসহ অন্যরাও মনোনয়ন দাখিল করেন, ফলে শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তনের আশা জিইয়ে থাকে।

সোমবার বিকেলে তৃপ্তির আগমনের খবর ছড়িয়ে পড়তেই বেনাপোল এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। বক্তব্যে তৃপ্তি সমর্থন চাইলে নেতাকর্মীরা এক কণ্ঠে জানান আমরা আপনার সাথেই আছি, মনোনয়ন পুনর্বিবেচনা চাই।

বিষয়টি জানতে চাইলে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, শার্শা-বেনাপোলের মানুষের সঙ্গে তৃপ্তির গভীর আত্মিক সম্পর্ক রয়েছে, তাই তার মনোনয়ন বাতিলে সাধারণ মানুষ ভেঙে পড়েছেন।

শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ বলেন, এ আসনে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী তৃপ্তিকে বাদ দেওয়ায় নেতাকর্মীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দলের হাইকমান্ড বিষয়টি পুনর্বিবেচনা করবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ভারতীয় ব্যাটারি ও কসমেটিকসসহ ২ জন আটক

আজ ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু

কুড়িগ্রামে বৃষ্টি উপেক্ষা করেই দূর্গম চরে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ অনুষ্ঠিত

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের বার্ষিক রুকন সমাবেশ অনুষ্ঠিত

জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি শিক্ষার্থীদের

বিশ্বকাপ থেকে বিদায়ের রাতে লজ্জার রেকর্ড রোনালদোর

‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ

পাঁচ সন্তান জন্ম দেয়া পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিলো ইসলামী তরুণ সমাজ বাউফল

তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন: ফজলে এলাহী