Tuesday , 23 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শ্রীবরদীতে ইটভাটায় প্রশাসনের অভিযান: জরিমানা ১২ লাখ টাকা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 23, 2025 5:55 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত অনুমোদনবিহীন ইটভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ভাটাগুলোকে মোট ১২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের অংশ হিসেবে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় সরকারের বিধিনিষেধ অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

হিজলায় মুজাহিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশাল ওয়াজ মাহফিল

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শ্রীপুরে মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নালিতাবাড়িতে আবদুল্লাহ বাদশার পথসভা

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ

নাসির নগর উপজেলা বিএনপির উদ্যোগে ৩৬ জুলাই উপলক্ষে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডিমলায় বুড়ি তিস্তার ভাঙ্গন আতঙ্কে হাজারো পরিবার, সাতজানে বাঁধ নির্মাণ অনিশ্চিত

কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত