Sunday , 21 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

লালমনিরহাটে শহীদ ওসমান হাদির স্মরণে আলোচনা, দোয়া ও বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 21, 2025 2:17 pm

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে লালমনিরহাটের সর্ব স্তরের জনগণের আয়োজনে আজ ২১/১২/২০২৫ ইং রোজ রবিবার বিকাল ৩.০০ ঘটিকার সময় একটি আলোচনা,দোয়া ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ তাদের সকলেই ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেন অনেকের চাওয়া বাংলাদেশে শহীদ ওসমান হাদীর খুনিদের নিয়ে এসে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

তাদের সকলের দাবি এই বাংলাদেশের জমিনে আর কখনো যেন কোনভাবেই ভারতের আধিপত্য কায়েম করতে না পারে।

বক্তারা জানান একাত্তরের স্বাধীনতায় বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীনতা পাইনি কিন্তু, এই ২০২৪ আমরা বৃথা যেতে দেব না।  আমরা নিজের রক্ত বিলিয়ে দেব তবুও এই দেশকে দিল্লির আগ্রাসনের হাত থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলার জমিনে আর কেউ যেন ভারতের তাবেদারি করতে না পারে কেউ যেন ভারতের গোলামী করতে না পারে এ বিষয়ে বাংলাদেশের প্রশাসনকে সজাগ থাকতে হবে।

তারা আরো জানায় বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটিয়ে কিভাবে ভারতে পালিয়ে গেল খুনিরা অবিলম্বে তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করতে হবে। এতে যদি ব্যর্থ হয় সরকার তাহলে সকল উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

আমরা এই বাংলার জমিনে আর একফোঁটা রক্তের দাগও লাগাতে দেব না। তার আগেই আমরা এর বিচার জনসম্মুখে দেখতে চাই। শহীদ হাদির বিচার যতক্ষণ না এই বাংলার জমিনে সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।

সর্বশেষ উক্ত সমাবেশের প্রধান অতিথি বক্তব্য রাখেন তিনি বলেন এই বাংলাদেশ নজিরবিহীন একটি ঘটনা ঘটিয়ে সকলের নাকের ডগার উপর দিয়ে খুনি ভারতে চলে গেল অথচ প্রশাসন কিছুই করতে পারল না। এটা একটি হাস্যকর ঘটনার শামিল।

আমার মনে হয় শহীদ ওসমান হাদির খুনিকে পালিয়ে যেতে সাহায্য করেছে বাংলাদেশ বিজিবি।
আমি আর কিছু বলতে চাই না এই বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত ক্ষুনিকে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্য সম্পূর্ণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হাদীরা রাজপথ ছেড়ে ১ ইঞ্চিও সরে দাঁড়াবো না ইনশাআল্লাহ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

অসহায় রফিকুল ইসলামের পাশে আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ-মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর সহায়তা

বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ

মাদারীপুর শহরে ট্রাফিক পুলিশের সার্জেন্টের বিরুদ্ধে ইজিবাইক চালককে মারধরের অভিযোগ

বৃষ্টির মধ্যেই ঢালাই, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে অনিয়মের অভিযোগ

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, নেতৃত্বে জিসান-রোহান

শিবগঞ্জের পাকুরিয়া মন্দিরে বিএনপির উঠান বৈঠক

মধ্যপ্রাচ্যে ১০ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

ইসরাইলকে থামাতে ‘কঠোর ও সমষ্টিগত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান

মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন