Wednesday , 17 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবচরে খেলাফত মজলিসের জনসংযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 17, 2025 9:56 am

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে হ্যান্ডবিল বিতরণ ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিবচর পৌরসভার ব্যস্ততম এলাকা পৌর বাজারে এ জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাজারে আগত পথচারী, ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণের হাতে হাতে হ্যান্ডবিল তুলে দেওয়া হয়। পাশাপাশি দলের নীতি, আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহ আলম তালুকদার। জনসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা শাহ আলম তালুকদার বলেন, শিবচরের সাধারণ মানুষ আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। জনগণের এই ভালোবাসা ও সাড়া আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং গরিব ও মেহনতি মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আমাদের মুরুব্বীরা যদি বৃহত্তর স্বার্থে ঐক্য জোট গঠন করেন, তাহলে তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা তা সানন্দে মেনে নেব। জোটের পক্ষ থেকে যাকেই সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে, তাকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।

নিজের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, যদি দল ও জোটের সিদ্ধান্তে আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ শিবচরের জনগণকে সঙ্গে নিয়ে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হব। তিনি জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

জনসংযোগ কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাবি ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে টানা বৃষ্টিতে শীতের আগমনের বার্তা

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে তদন্তে ইউজিসির কমিটি

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

রাউজানে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন গ্রেফতার

কিশোরগঞ্জে গোয়েন্দা অভিযানে জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই : শামা ওবায়েদ

বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি

কটিয়াদীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন