Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 3:39 pm

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশ জৈন্তাপুর মডেল থানা আয়োজিত নিজপাট সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ,যৌতুক ও সাইবার ক্রাইম প্রতিরোধের লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নিজপাট ইউনিয়ন পরিষদ হলরুমে এইবিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী।এসআই শামীম আহমদের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

সভায় অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা বলেন, সুন্দর সমাজ বিনির্মানে জৈন্তাপুরকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। জনগণের নিকট পুলিশের সেবা পৌছে দিতে তিনি পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূরুল ইসলাম।সভায় জৈন্তাপুর মডেল থানার পুলিশ কর্মকর্তাগণ, নিজপাট ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

‎কুবিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

কুড়িগ্রামে ফিস্টুলা রোগী সনাক্তকরণ সংক্রান্ত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

শাহজালাল টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের পরিকল্পনা : বেবিচক চেয়ারম্যান

নেত্রকোনা–৩ আসনে রফিকুল ইসলাম হিলালীকে ঘিরে নতুন প্রত্যাশা

সরকারি ক্রয় বিধি, ২০২৫ কার্যকর

মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন অকটেন চট্টগ্রাম বন্দরে পৌঁছালো

মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

হরিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল

“বিশ্ববিদ্যালয়ের হলে রাজনীতি বন্ধের ক্ষমতা কোনো উপাচার্যের নেই” — জাবি উপাচার্য