Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ মাহফুজুর রহমানের যোগদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 7:28 am

এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহফুজুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।

দায়িত্ব গ্রহণের দিনই তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে এসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, শৈলকুপার সার্বিক উন্নয়ন, সচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি আশা প্রকাশ করেন।

মোঃ মাহফুজুর রহমান এর আগে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ে সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। দক্ষতা, শৃঙ্খলা ও সততার মাধ্যমে দায়িত্ব পালনের জন্য তিনি পরিচিত।

নতুন ইউএনও’র যোগদানে শৈলকুপাবাসীর মাঝে আশার সঞ্চার হয়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তাকে স্বাগত জানিয়ে উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সবাই আশা করছেন, মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে শৈলকুপা উপজেলা আরও গতিশীল ও উন্নয়নবান্ধব প্রশাসনিক সেবা লাভ করবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ডোপ টেস্টের দাবিতে জাকসুর ভিপি প্রার্থীর আমরণ অনশন

বিলাইছড়িতে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন: বিলাইছড়ি রাইংখ্যং একাদশ

জৈন্তাপুরে পুলিশের অভিযানে টুরিস্ট বাস থেকে ভারতীয় চোরাচালান জব্দ

জ্বালানি সরবরাহে সহায়তায় শিপিং ওয়েভার বাড়াল যুক্তরাষ্ট্র

বীরগঞ্জে সিডিএ-এর প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে

হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

রংপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান: ৭.৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ডও

কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ

চৌদ্দগ্রাম বাদসা-মাসুম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

রুহিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে রোভার স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি