Wednesday , 19 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গেম নয়, নিয়ম মেনে বিদেশ-শিবচরে কর্মশালায় ইউএনও ইবনে মিজান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 19, 2025 2:06 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

“সম্মিলিত প্রচেষ্টাই পারে গেম দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা রোধ করতে। ইতালি যাওয়ার স্বপ্নে সাগরে ডুবে মারা যাচ্ছে কারো ভাই, কারো ছেলে—এই মৃত্যুযাত্রা যেকোনো মূল্যে আমাদের ঠেকাতে হবে।”

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এমন মন্তব্য করেন মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ‘নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ’ বিষয়ক এ কর্মশালায় সভাপতিত্ব করেন মাদারীপুরের ব্র্যাক জেলা সমন্বয়কারী মিতু রানী দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরও বলেন, “যারা বিদেশ যাবেন তারা যেন সঠিক তথ্য জেনে-বুঝে সিদ্ধান্ত নেন। অনিয়মিত পথে বিদেশ যেতে গিয়ে প্রতারণা, পাচার ও মৃত্যুর ঘটনা ঘটছে। পরিবার-সমাজের দায়িত্বশীলদের উচিত তরুণ সমাজকে অনিরাপদ অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে সচেতন করা।”

কর্মশালার বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রায়ই শিবচরের মানুষের মৃত্যুসংবাদ পাওয়া যায়। মানুষ সচেতন হলে অনেক অকাল মৃত্যু রোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমা মাহজাবিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবিএম সৌরভ রেজা শিহাব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশফিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

কর্মশালায় মাল্টা-ফেরত অভিবাসী মাহাতাব মৃধা ও আব্দুল হান্নান ইউরোপে নিঃস্ব হয়ে ফিরে আসার অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, প্রত্যাশা-২ প্রকল্পের সহায়তায় তারা মনোসামাজিক, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণের সুযোগ পেয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে বাস্তবায়িত হচ্ছে ‘ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্প। কর্মশালা পরিচালনা করেন এমআরএসসি কো-অর্ডিনেটর জয় বনিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল।

সভায় সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুয়েটে ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা, আন্দোলনে শিক্ষার্থীরা

“মৃত বলে গুজব, লাশ খোঁজাখুঁজি-শেষমেশ জীবিত অবস্থায় বাড়ি ফিরলেন শাহীন” গোয়াইনঘাটে চাঞ্চল্য

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

চৌদ্দগ্রামে পৃথক সড়কে ঝড়লো নারী পুরুষের প্রাণ

নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার্থী তীর্থ দাস পেল চলার সহায়ক হুইল চেয়ার

সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ