Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রুনা লায়লাকে নিয়ে উপন্যাস লিখলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 6:10 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লাকে নিয়ে উপন্যাস ‘মায়ার সিংহাসন’ লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মো: আব্দুল্লাহ আল মুক্তাদির।

আজ (১৭ নভেম্বর) রুনা লায়লার জন্মদিনে প্রকাশিত হয়েছে উপন্যাসটি। উপন্যাসটিতে ফুটে উঠেছে বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও বিবর্তন।

লেখক আব্দুল্লাহ আল মুক্তাদির বলেন, বাংলার জনসংস্কৃতিতে রুনা লায়লার গানের প্রভাব নিয়ে গবেষণার কাজ শুরু করেছিলাম ২০২৪ সালের নভেম্বর মাসে। রুনা লায়লার ১০-২০ হাজার গান থেকে আমরা ৫০ টা গান বাছাই করে গবেষণা করেছি। তার ব্যক্তি জীবন ও তার সৃষ্টি এই দুইটা জিনিসকে উপযোগ্য করে আমার লেখা। উনার মেয়ে তানি লায়লা তথ্য এবং ইন্টারভিউ দিয়ে সাহায্য করেছে অনেকটা।

তিনি আরও বলেন, রুনা লায়লা জনপ্রিয় শিল্পী, গুণীজন। তাঁর গান শ্রোতার মনকে আন্দোলিত করে। যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি, মনে হয় আমি অন্য এক সময়ে পৌঁছে গেছি, যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। এই উপন্যাস আসলে সেই যাত্রারই গল্প।

এক ভিডিও বার্তায় মায়ার সিংহাসন উপন্যাসের জন্য শুভকামনা জানিয়েছেন রুনা লায়লা। তিনি বলেন, ‘মায়ার সিংহাসন বইটি আমাকে নিয়ে লিখেছে। আমার জন্যই লিখেছে। সবাই পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।’ মায়ার সিংহাসন উপন্যাসটির প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।

উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পী ইতিমধ্যে পার করেছেন সংগীত ক্যারিয়ারের ষাট দশক। কণ্ঠশিল্পী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিন শর বেশি সম্মাননায় ভূষিত হয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা

সমাপ্ত হলো নালিতাবাড়ি রাণীগাঁওয়ে ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান

মাভাবিপ্রবিতে কিডনি রোগ সচেতনতা ও খাদ্যাভ্যাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কালকিনিতে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে নবাগত এমপির ইফতার ও মতবিনিময়

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

জাবিতে ছাত্রদলের তিন মাসের টিকাদান কর্মসূচির সফল পরিসমাপ্তি

জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ