-
কুয়েটের নবাগত উপাচার্যের যোগদান

কুয়েট প্রতিনিধিঃ ২৫ জুলাই, ২০২৫ (শুক্রবার): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার একদিন পরই বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অবঃ) ড. মো. মাকসুদ হেলালী যোগদান করেছেন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে বিকেল ৪টায় অধ্যাপক…
-
ফরিদপুর জেলায় জিপিএ-৫ পাওয়া দুঃস্ত ১২ শিক্ষার্থীকে সম্মাননা ও অনুদান প্রদান

মোঃ ইমরান শেখ, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে চলতি বছর এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুঃস্ত ১২ শিক্ষার্থীকে সম্মাননা ও অনুদান প্রদান করেছে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড নামে তরুণদের উদ্যোগে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের অয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ…
-
কুড়িগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জুলাই পুনর্জাগরণের মর্মবাণীকে ধারন করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষ্যে ভার্চুয়ালি “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় পুলিশ সুপার মাহফুজার…
-
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

মোঃ জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে পঞ্চম পর্যায়ের (সর্বশেষ পর্যায়) প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ শুক্রবার (২৫ জুলাই) থেকে শুরু হয়ে এটি চলবে ২৭ জুলাই পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। গুচ্ছ ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে…
-
গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারী যুবকের লাশ উদ্ধার

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা থানায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে তার পকেট থেকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির কারিকারি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীর প্রবেশপত্র দেখে নাম সাজু মিয়া বলে পরিচয় মেলে। তার পিতা দুলাল মিয়া ও মাতা…
-
১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার

চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট…
-
এবার কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার মধ্যে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ক্যাম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড। উভয় দেশই এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কয়েক সপ্তাহ ধরে চলা এই উত্তেজনায় ইতোমধ্যে এক শিশুসহ অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। থাই সেনাবাহিনী জানিয়েছে, এফ-১৬ বিমান দিয়ে…
-
মাইলস্টোনের হতাহতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে সরকার। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। উপদেষ্টা…
-
বরিশাল বিশ্ববিদ্যালয়ে “বিজয় ভোজ” বাজেট ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২য় বিজয় দিবস (৫ আগস্ট) উদযাপন উপলক্ষে আয়োজিত “বিজয় ভোজ” নিয়ে শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবারের ভোজের জন্য জনপ্রতি মাত্র ১৫০ টাকা বাজেট নির্ধারণ করেছে, যার মধ্যে ১০০ টাকা দেবে বিশ্ববিদ্যালয় এবং বাকি ৫০ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা…
-
ভূরুঙ্গামারীতে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ভূরুঙ্গামারীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিঘণ্টায় বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ, রোগীসহ সব শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। উপজেলা সদর ছাড়াও প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যুতের একই সংকট বিরাজ করছে। কোথাও…
-
কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় সচিব আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে ও শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের…
-
কুড়িগ্রামে দুই শতাধিক খামারীর মাঝে টিকা ও বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ৯টি উপজেলায় গবাদি পশু ও হাঁস-মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিনেশন এবং বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় দুই শতাধিক খামারীর মাঝে গবাদি পশুর জন্য টিকা ও বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ করেছেন জেলা…
-
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতিক

আগামী স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতিক এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার ২৪ জুলাই সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব তুলে ধরেন তিনি। এই উপদেষ্টা তার পোস্টে লেখেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতিক। আজ…
-
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত ২টা ২৬ মিনিটে হাসপাতাল থেকে রওনা হয়ে রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসায় পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার দিবাগত রাত ১টা ৪৮…
-
মাইলস্টোন স্কুলে মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব অস্বীকার করেছে আইএসপিআর

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব অস্বীকার করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেছেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজব বিশ্বাস করছেন।’ তিনি বলেন, ‘আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার…
-
পটুয়াখালীর দুমকি উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ গাঁজা ও ইয়াবার সহজলভ্যতা তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। উপজেলার শতাধিক স্পটে প্রকাশ্যে চলছে মাদকের রমরমা কারবার, যা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। উপজেলার হলপট্টি, পবিপ্রবি গেট, খামারবাড়ি, নতুন বাজার, সরকারি জনতা কলেজ গেট, হাসপাতাল সড়ক, টিএন্ডটি, গার্লস স্কুল ও একে স্কুলের পেছনের রোড, আনন্দ বাজার, মাদ্রাসা ব্রিজ,…
-
ববিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ‘গণভোট’ চলছে

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে গণভোট। মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ‘গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল’-এর উদ্যোগে তিনদিন ব্যাপী এই ভোটগ্রহণ শুরু হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই গণভোটে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বেশ কয়েকটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।…
-
ফরিদপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠিত

মোঃ ইমরান শেখ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার সদর উপজেলা পরিষদের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে ফরিদপুর সদর উপজেলা পরিষদ কার্যালয় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ টি পরিবারের সদস্যদের মধ্যে ৩৫ ভান টিন ও…
-
পাটগ্রামে লাইসেন্স বিহীন পেট্রোল ডিপো বন্ধের নির্দেশ ১০হাজার জরিমানা

এম এইচ মানিক সরকার, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন রহমানপুর (ঝাকুয়াটারি) নামক স্থানে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে একটি টিনসেড ঘরে লাইসেন্স বিহীন পেট্রোল ডিপোতে গতকাল বুধবার (২৩জুলাই) বিকাল সাড়ে চারটা সময় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আদালত পেট্রোলিয়াম আইন ২০১৬ ও সংশ্লিষ্ট…
-
কুড়িগ্রামে এবি পার্টির সাধারণ সভা ও উপজেলা কমিটি ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) কুড়িগ্রাম জেলা শাখা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১০টার কুড়িগ্রাম শহরের সবুজ পাড়ার জেলা কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। সভার শুরুতে সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল…
