Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মরহুম নুরুল হোছাইন মাঝি স্মৃতি নূরানী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 11:33 am

এ.জে. নেজামউদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী এলাকায় তৃতীয়বারের মতো আয়োজিত হলো ‘মরহুম নুরুল হোছাইন মাঝি স্মৃতি নূরানী মেধা বৃত্তি পরীক্ষা’। স্থানীয় পুরুত্যাখালী ছাত্র উন্নয়ন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় চকরিয়া–পেকুয়ার ২৫টি নূরানী মাদরাসার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির প্রায় ৫৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

৮ নভেম্বর ২০২৫ তারিখে সকাল থেকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হয়। শিক্ষার্থীদের উপস্থিতি, পরীক্ষার আয়োজন এবং পরিবেশ, সবকিছুই ছিল সুসংগঠিত ও সুশৃঙ্খল, যা আয়োজকদের দক্ষ ব্যবস্থাপনারই বহিঃপ্রকাশ।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৃত্তির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস। দায়িত্ব পালন করেন সদস্য সচিব নুর মোহাম্মদ ছোটন, সহ সদস্য সচিব আবু তৈয়ব, সভাপতি আরশাদুল ইসলাম এবং সেক্রেটারি আব্দুর রহমান। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ জাহেদুল ইসলাম, আর কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন মওলানা মোখতার আহমেদ ও মো. উসমান গণিসহ বৃত্তি পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

গত তিন বছর ধরে এই নূরানী মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য একটি উৎসাহব্যঞ্জক প্ল্যাটফর্ম তৈরি করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি, সনদ ও সম্মাননা পায়, যা তাদের নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় নূরানী শিক্ষার মানোন্নয়ন ও প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরিতেও এসব বৃত্তির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।

আয়োজক পুরুত্যাখালী ছাত্র উন্নয়ন ফোরাম এবং এলাকাবাসী জানিয়েছেন, ভবিষ্যতে এই বৃত্তি পরীক্ষা আরও বৃহৎ পরিসরে এবং উন্নত ব্যবস্থাপনায় আয়োজন করা হবে। তারা বিশ্বাস করেন, এ উদ্যোগ এলাকার নূরানী শিক্ষার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজার নির্বিঘ্ন আয়োজনে কোথাও কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাঁচবিবি ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় শরীয়তপুরের ছামীমের অকাল মৃত্যু

নীলফামারীতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ধান চাষিরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

পবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

রংপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন

বাউফলে নিখোঁজের তিন দিন পর শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার

ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়নের আশ্বাস দিলেন জাতীয় পার্টি