Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 1:43 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ-র উপস্তিতিতে এই কার্যক্রম শুরু করা হয়।

সংগঠনটির নেতারা জানান, প্রথমদিনেই শিক্ষার্থীরা ৬০০ ফরম সংগ্রহ করেছে। এবং আগামী দুইদিন (সোমবার ও মঙ্গলবার) তাদের এই কার্যক্রম চলবে।

সদস্য সংগ্রহের বিষয়ে কুবি ছাত্রদলের সদস্য সচিব- মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘তরুণ মেধাবীদের ছাত্রদলে সম্পৃক্ত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আজকের এই পদক্ষেপ। কুবি ছাত্রদল মনে করে প্রতিটি শিক্ষার্থী তার পছন্দের ছাত্র সংগঠনকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের পাশে থাকে, দেশের ক্রান্তিলগ্নেও সবসময় সামনে থেকে নেতৃত্ব দেয়।’

সদস্য সংগ্রহের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের আজকে ৬০০ অধিক ফরম বিক্রি হয়েছে, আশা রাখি আগামী ২ দিনে আমাদের আরো ফরম বিক্রি হবে।’

তিনি আরও বলেন, ‘১৯৫২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৯০ সহ ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্ব ছাত্র সমাজ দিয়েছে। ১৯৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২০২৪ এর গণঅভ্যুত্থানেও ছাত্রদল সামনে থেকেই নেতৃত্ব দিয়ে দেশকে সংকট থেকে উত্তরণ করেছে। তাই আগামীর সুন্দর, মানবিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রদলের পাশে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থী সমাজ পথ চলবে এই প্রত্যাশাই করি। আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা আমাদের একটি সুন্দর ক্যাম্পাস পরিচালনায় সহায়ক হবেন।’

সদস্য সংগ্রহের বিষয়ে কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এগুলো আমাদের চলমান প্রক্রিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সুসংগঠিত করতে আমাদের নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের প্রত্যাশা হলো- আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীরাও একত্রে কাজ করবে। বৈষম্যহীন ক্যাম্পাসে আমাদের প্রত্যাশা সকলে প্রকাশ্যে এসে তাদের মতামত প্রকাশ করবে, তাদের পছন্দ মতো রাজনৈতিক দলে সম্পৃক্ত হয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করবে সেই প্রত্যাশাই রইলো।’

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

হাসিনার মামলায় ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

কুয়েতে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা

রেঁনেসা কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা

কুড়িগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ

আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার ৮৫তম জন্মদিন

মুরাদনগর ইউসুফনগর বিলে ড্রেজার ও পাইপ অপসারণ