Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ছাত্রশিবিরের উদ্যোগে কলাপাড়া উপজেলায় শিক্ষার্থীদের হাতে বই প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 7:33 am

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী,কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ নাইম “শিশুপল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়”এর নবম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী (বই) প্রদান করেছেন।

বই প্রদান শেষে সভাপতি মোঃ নাইম শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার গুরুত্ব ও নৈতিক আদর্শভিত্তিক মানুষ গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়; বরং এটি মানুষকে আদর্শ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিকে পরিণত করে।”

শিশুপল্লী একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিন স্যার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত হওয়া অত্যন্ত ইতিবাচক। বিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় এমন গঠনমূলক উদ্যোগকে সমর্থন করে।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ও থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এই উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জোগাবে বলে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা মত প্রকাশ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত

মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা প্রচারে ঝালকাঠিতে ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

ভোলাগঞ্জে সাদাপাথর লুটের মামলায় ৫ জন আটক

মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থক সম্মেলন

বাউফলে পুকুর থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়

কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, শিশুসহ আহত ৪