Saturday , 8 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কক্সবাজার বিমানবন্দরে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 8, 2025 8:27 am

কক্সবাজার সদর প্রতিনিধি:

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে ইউএস-বাংলার ফ্লাইটের সাথে ধাক্কা লেগে একটি কুকুর মারা গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এর ফলে বিমানটি ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।

বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৫৮ উড়োজাহাজটি ৭০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের জন্য রানওয়েতে যায়। উড্ডয়নের আগ মুহূর্তে কিছু একটার ধাক্কা অনুভব হওয়ায় উড্ডয়ন না করে পার্কিংয়ে ফিরিয়ে আনা হয়। এরপর কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হয়।

এরপর সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে এবং রাত সাড়ে ৮টার দিকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা বিলম্বের মাঝেও নিরাপদে ঢাকা বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা জানিয়েছেন, ঘটনার পরপর দ্রুততার সঙ্গে কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয় এবং রানওয়ে স্বাভাবিক করা হয়। উড়োজাহাজের কোনো ক্ষতি হয়নি এবং যাত্রীরাও সুরক্ষিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

উন্নয়নের ভাবনা নিয়ে কাশিমপুরে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত

যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস

শিবচরে অনুষ্ঠিত হলো লাখ টাকার ফুটবল টুর্নামেন্টর জমজমাট ফাইনাল

চৌদ্দগ্রামে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রধান

বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ও রক্ষিতা ইমা ইয়াবাসহ গ্রেফতার

প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি

পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ

নাসির নগর উপজেলা বিএনপির উদ্যোগে ৩৬ জুলাই উপলক্ষে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর দুই দিনের কর্মসূচি