জনপদ সংবাদ

সত্য প্রকাশে নির্ভীক

ভুয়া রশিদে চাঁদাবাজি, দৈনিক লাখ টাকা আদায়ের অভিযোগ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর এলাকায় বালুবাহী নৌকা থেকে দৈনিক লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ভুয়া ইজারাদার পরিচয় দিয়ে ফয়জুল ও স্থানীয় সন্ত্রাসী নিজামের নেতৃত্বে একটি চক্র প্রতিটি নৌকা থেকে ২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত জোরপূর্বক চাঁদা আদায় করছে।
স্থানীয়রা জানান, ফয়জুলের নেতৃত্বে মন্তাজ, নিজাম, জমির ও জসিমসহ কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে টাকা আদায় করছে। তোয়াকুল ইউনিয়ন পরিষদের নাম ভাঙিয়ে ভুয়া রশিদ ব্যবহার করে তারা এ অর্থ নেয়।
এ বিষয়ে তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান বলেন, আমি বিষয়টি জানি না। এটা কোনভাবেই সম্ভব নয়। প্রয়োজনে ব্যবস্থা নিন।
এদিকে এলাকাবাসী অবিলম্বে নদীপথের এই চাঁদাবাজি বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *