জনপদ সংবাদ

সত্য প্রকাশে নির্ভীক

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ২ জন

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।

শুক্রবার (৭নভেম্বর) খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার তেতুলিয়া ব্রিজের কাছাকাছি দুপুর প্রায় দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলেই ২ জন নিহত হন।

মোটরসাইকেল আরোহী ১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং বাসটি নিচে পড়ে যাওয়ায় ফায়ার সার্ভিস উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। হতাহতের সংখ্যা আরো মারতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়াও, গত মঙ্গলবার (৪ নভেম্বর ) রাতেও রামপালের বেলাই ব্রিজের ওপর ট্রাকের ধাক্কায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়ে ছিল।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এছাড়াও, গত মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) রাতেও রামপালের বেলাই ব্রিজের ওপর ট্রাকের ধাক্কায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়ে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *