Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পাংশায় পুলিশের ওপর হামলা, আহত ২ পুলিশ সদস্য

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 9:34 am

পাংশা প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই সদস্য ও এক স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে আলম শেখ নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে পাংশা মডেল থানার এসআই নজরুল ইসলাম, এসআই ওবায়দুর রহমান, এএসআই পরিতোষ মজুমদার, কনস্টেবল হুমায়ুন কবির ও আতোয়ার রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

তারা পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে স্থানীয় আকুল (৫৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

অভিযানের সময় এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান ইটের আঘাতে আহত হন। একপর্যায়ে আসামি আলম শেখ পুলিশের ওপর হামলা চালিয়ে এসআই নজরুল ইসলামকে কিল-ঘুষি মারে। পরে পুলিশি সহায়তায় আলম শেখকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় টহল জোরদার করা হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদক সম্রাট নিখিল চৌধুরী পুলিশ এর হাতে আটক

শিবচরে বিএনপির মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিল

দুই দশক পর প্রথমবার পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামলো বাংলাদেশ ওয়ানডে দল

নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট ভিজিট সম্পন্ন

শিবচরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সংসদ সদস্য পদপ্রার্থী কামাল জামান মোল্লা

রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার ‘অটল’ সমর্থনের প্রতিশ্রুতি কিমের

শিবচরে মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ঐক্যের আহ্বান

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিচার বিভাগের জাতীয় সেমিনার আজ