Tuesday , 4 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ট্রাক চাপায় ৩ কর্মী নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 4, 2025 5:23 pm

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি (বেলাই ব্রিজ) এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপি কেন্দ্রীয় নেতা হিসেবে শামীমুর রহমানের মিটিং শেষ করে। সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারী (৪৫), এবং হরিপদ রায় (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ৩ জন রামপাল উপজেলার ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির একটি সমাবেশ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

সন্ধ্যায় বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাঁদের বহনকারী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশের তৎপরতা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, দলের সমাবেশ থেকে ফেরার পথে নিজ দলের তিন কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবার ও দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রামপাল উপজেলা বিএনপির পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

হৃদয় হাসানের নেতৃত্বে নিকলীতে ছাত্রদলের বিজয় মিছিল

লংগদুতে জনশ্রোতে পরিনত দীপেন দেওয়ান’র মতবিনিময় সভা

দেশের ৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার সুরক্ষা-সংরক্ষণে সচেতনতা সভা

লিডিং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস-২০২৫ এ অসামান্য সফলতা অর্জন করে কুবি

নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে হবে: মির্জা আব্বাস

নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করে না ঢাকা : তৌহিদ

নলছিটিতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া মাহফিল

মার্কিন ঘাঁটিতে বোমা ফেলতে বলছে ইরানিরা

বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত