Monday , 3 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

‎কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতীর বিষাক্ত ‘লায়নফিশ’

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 3, 2025 3:15 pm

‎মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

‎পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আব্দুল মান্নান মাঝির জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত সামুদ্রিক মাছ ‘লায়নফিশ’। কেউ একে ‘বাঘা মাছ’, আবার কেউ ‘রাওয়া মাছ’ নামে চেনে।

সোমবার (৩ নভেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি আনা হলে রঙিন দাগ, লম্বা কাঁটাযুক্ত পাখনা ও আকর্ষণীয় গঠনের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায় আড়তে।

‎বিশেষজ্ঞদের মতে, লায়নফিশ মূলত ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর ও লোহিত সাগরের উষ্ণ পানিতে বাস করে। এ মাছ সাধারণত ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে। এটি একদিকে ভয়ংকর শিকারি, অন্যদিকে বিষাক্ত পাখনার কারণে পরিচিত ‘গভীর সমুদ্রের রঙিন আতঙ্ক’ নামে।

‎‎জেলে আব্দুল মান্নান মাঝি বলেন, গত পরশু কুয়াকাটা উপকূলের গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই অচেনা মাছটিও ধরা পড়ে। দেখতে সুন্দর হলেও শুনেছি এটি বিষাক্ত।

‎মুন্নি ফিশের ম্যানেজার হিরন বলেন, প্রথমে সাধারণ মাছ ভেবেছিলাম। পরে দেখি রঙ অদ্ভুত আর পাখনাগুলো কাঁটার মতো। তখনই বুঝলাম এটা বিরল প্রজাতির কিছু।

‎ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, লায়নফিশ দেখতে আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত বিষধর মাছ। এর পাখনার কাঁটার বিষে মানুষ আক্রান্ত হলে তীব্র ব্যথা, ফোলাভাব, এমনকি শ্বাসকষ্ট হতে পারে। তাই খালি হাতে ধরা বিপজ্জনক।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, লায়নফিশের পাখনায় বিষ থাকে। অসতর্কভাবে স্পর্শ করলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। তাই এ মাছ ধরতে হলে যথাযথ সতর্কতা নেওয়া জরুরি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

পবিপ্রবিতে “স্বৈরাচারের ফাঁসি” উপলক্ষে ছাত্রদলের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

‎কমলনগরে উপজেলা বিএনপি’র সভাপতি লক্ষ্মীপুর-৪ আসনের মনোনয়ন সংগ্রহ

বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

শিবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী