Monday , 3 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বিরামপুরে অসহায়দের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করলেন ইউএনও

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 3, 2025 5:08 am

মোঃ ফাহিম সরকার, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে রবিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে ৪ জন ভিক্ষুকের মাঝে মোট ১২টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক উপকারভোগীর হাতে ৩টি করে ছাগল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা এবং জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর করাই আমাদের লক্ষ্য। এই সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আমরা আশাবাদী।

স্থানীয়রা জানান, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের

সুন্দরবনে অস্ত্রসহ ‘দুলাভাই বাহিনীর’ দুর্ধর্ষ সদস্য আটক

গোপালগঞ্জে কারফিউ জারি

লালমনিহাট-০৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে দিল্লির মন্তব্য প্রত্যাখ্যান ঢাকার

বাউফলের কৃতি সন্তান এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

গণকবরস্থান রক্ষার দাবিতে চৌদ্দগ্রামে বিক্ষোভ

মোংলার পশুর নদীতে নৌকা উল্টে আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ