Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঢাবি ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 1:54 pm

মো: বেলাল হোসেন, ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ আজ (০২ নভেম্বর) রবিবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি সেরা শিল্পকর্মের জন্য ৬জন শিল্পীকে সনদ ও পুরস্কার প্রদান করেন।

ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নাসিমুল খবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, শিল্পাচার্য তনয় প্রকৌশলী ময়নুল আবেদিন, ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম এবং শিল্পকর্ম প্রদর্শনীর আহ্বায়ক ড. নাসিমা হক মিতু বক্তব্য রাখেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, শিল্পের কোন সীমা নেই। এর একটি শাশ্বত ভাষা রয়েছে। এই শৈল্পিক ভাষা ও শিল্পকর্মের মাধ্যমে শিল্পীরা মানুষের মনে স্থান করে নেন।

উল্লেখ্য, প্রদর্শনীতে ৪৩ জন শিল্পীর ৭১টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ৬জন শিল্পীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন- প্রত্যয় সাহা (শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার), চিন্ময় ঘোষ (অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার), অলি মিয়া (ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার), মৃধা মো. রাইয়ান আযীম (অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার), সুমিত রায় (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার) এবং সুপ্রিয় কুমার ঘোষ (নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার)।

শিক্ষার্থীদের ১ বছরের শ্রেণির কাজ থেকে বাছাইকৃত শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি প্রয়াত ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান স্মরণে উৎসর্গ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর ২০২৫ শনিবার পর্যন্ত এই বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী চলবে । প্রতিদিন সকাল ১১:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

শার্শায় ধানের শীষের প্রচারে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, আটক ৪

দোয়ারাবাজারে এলজিইডির ৫ কোটি টাকার আম্পান প্রকল্পে অনিয়মের অভিযোগ

ঝালকাঠিতে আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি টিপু সুলতান, সম্পাদক আব্দুর রাজ্জাক

মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা

রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

বিএনপি নেতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন

ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি ঐক্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে -ডাঃ তাহের