Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সেনা সদস্যের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 6:02 am

এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পেয়ারবুনিয়া এলাকায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে আহত সেনা সদস্যের মৃত্যু।

আজ: পহেলা নভেম্বর (শনিবার) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরন করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি গত ১২ অক্টোবর টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে তিনি আজ চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান। এর মাধ্যমে এক সাহসী বিজিবি সেনা সদস্যের জীবনের অবসান ঘটলো। শাহাদাত বরন কারী বিজিবি সেনা সদস্যের নাম নায়েক মোঃ আক্তার হোসেন। তিনি কক্সবাজার বিজিবি ব্যাটালিয়ন (৩৪) এর সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, নায়েক আক্তার হোসেন খুবই সাহসী এক চৌকস সেনা সদস্য ছিলেন। তার মৃত্যুতে আমরা বাংলাদেশ বর্ডার গার্ড এর সংশ্লিষ্ট সকলে গভীর ভাবে শোকাহত। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা

প্রেমের টানে নাসির নগরে চীনা যুবক

রাজৈরে জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানারাত কলেজে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত

জাবিস্হ জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ ও সম্পাদক মনির

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাট ছাত্র শিবিরের স্বাগত র‍্যালি

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণভোট সচেতনতা বিষয়ে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত

বিলাইছড়িতে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন: বিলাইছড়ি রাইংখ্যং একাদশ

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের আহ্বায়ক কমিটি গঠন