Thursday , 30 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গহিন পাহাড়ি ঘাঁটিতে জিম্মি থাকা ২৪ রোহিঙ্গাকে উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 30, 2025 5:31 am

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে এক রুদ্ধশ্বাস ‘চিরুনী অভিযান’ পরিচালনা করে মানবপাচারকারী চক্রের জিম্মিদশা থেকে ১০ শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব-১৫)।

বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার একটি দুর্গম পাহাড়ে এই অভিযান চালানো হয়।

র‍‍্যাব- ১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কক্সবাজারে সাগরপথে মানব পাচারকারী চক্রগুলো পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। এমন তথ্যের ভিত্তিতে র‍‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍‍্যাব- ১৫ এর টেকনাফ ও হোয়াইক্যং ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল উত্তর শীলখালীর গহীন পাহাড়ে অভিযানে নামে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই দুঃসাহসিক অভিযানে পাহাড়ের একটি আস্তানা থেকে জিম্মি অবস্থায় থাকা ২৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে।

র‍‍্যাব জানায়, অভিযানের সময় মানব পাচারকারী দালাল চক্রের সদস্যরা র‍‍্যাবের উপস্থিতি টের পেয়ে গভীর পাহাড়ের অন্ধকারে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া ভিকটিমরা র‍‍্যাবকে জানিয়েছেন, একটি দালাল চক্র ৩-৪ দিন আগে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে আসে। এরপর তাদের উত্তর শীলখালী পাহাড়ের চূড়ায় রোকসানা নামে এক নারীর ঘরে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রাখা হয় এবং মুক্তিপণ দাবি করা হচ্ছিল।

ভিকটিমদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাচারকারী চক্রের ৫ জন সক্রিয় সদস্যের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে র‍‍্যাব জানিয়েছে।

এ ঘটনায়, শনাক্তকৃত ৫ জনসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৭, ৮ ও ১০ ধারায় টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত