Sunday , 26 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কোম্পানীগঞ্জে ১,৮৩০ বোতল ভারতীয় মদ আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 26, 2025 2:45 pm

মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: 

সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একটি কালো রঙের এক্স-নোহা গাড়ি আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ইসলামপুর সরকারি প্রাইমারি স্কুল রোড এলাকা থেকে গাড়িটি আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় গাড়ির ভেতর থেকে নয় প্রকারের মোট ১,৮৩০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসি রতন শেখ বলেন, “অভিযানে আমি নিজে উপস্থিত ছিলাম। গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন, এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে কোম্পানীগঞ্জ থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ী বা চক্রের সদস্যরা ছাড় পাবে না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এই এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা বাড়ায় জনমনে স্বস্তি ফিরেছে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে অপহরণ ও ধ*র্ষণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের দাবিতে কালকিনিতে আনন্দ মিছিল

জয়পুরহাটে জনদুর্ভোগ লাঘবে জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

কুয়েটের সহযোগিতায় খুলনায় উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে দুদিনব্যাপী স্টেম ক্যাম্প অনুষ্ঠিত

দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

এনসিপি কুড়িগ্রাম সদরের ৮নং পাঁচগাছি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

টেকসই শিল্প ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের যাত্রা শুরু

শবেবরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ : ডিএম‌পি

অনিরাপদ খাদ্যের কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে