Thursday , 23 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 23, 2025 12:29 pm

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ব্র্যাক শিক্ষা কর্মসুচির আওতায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ খোদা। এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খন্দকার, ব্র্যাক শিক্ষা কর্মসুচির সিনিয়র এ্যাডভাইজার প্রফুল্ল চন্দ্র বর্মন, বিভাগীয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার) মহসিন আলী ও উপ ব্যবস্থাপক আব্দুল হাইসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যে অঞ্চলের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, এসব শিশুকে শিক্ষাদান করছে ব্র্যাক শিক্ষা কর্মসুচি।

আগামীতে ব্র্যাকের শিক্ষা কর্মসুচি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন আলোচকগণ।

ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান জানান, কুড়িগ্রামের দুর্গম অঞ্চলে বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক। স্কুলের সংখ্যা ২৪৬টি। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ব্র্যাকের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

রংপুরে আসন পুনঃনির্ধারণে জনরোষ, সদর আসনেই চাই ৯নম্বর ওয়ার্ড

মোহনগঞ্জে ব্রিজের নিচ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা

শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে মা-বাবার ভূমিকা

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সীমান্তে ভারত থেকে ১১ অনুপ্রবেশকারী আটক

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্টে শতাধিক নরমাল ডেলিভারি

বাঘাইছড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে থমকে যায় মোবাইল নেটওয়ার্ক সেবা

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক