Thursday , 23 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবিতে ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের ক্যাম্পেইন শুরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 23, 2025 5:32 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সপ্তাহব্যাপী সচেতনতামুলক ক‍যাম্পেইন শুরু হয়েছে।

বুধবার (২২শে অক্টোবর) দুপুরে সংগঠন টির জাবি শাখার উদ্যোগে র‌যালি ও পথসভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. আব্দুর রব। এছাড়াও সংগঠনের জাবি শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমানে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী দেশে প্রায় ৫৯ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত ২৫৮ জনের বেশি প্রাণ হারিয়েছেন। বক্তারা বলেন, এই পরিস্থিতি অত্যন্ত চিন্তার বিষয় এবং ডেঙ্গু প্রতিরোধে এখনই সবাইকে একযোগে কাজ করতে হবে।

লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় ক্যাম্পাসজুড়ে নিয়মিত মশা নিধন ও স্প্রে কার্যক্রম জোরদার করার, বিশেষ করে আবাসিক হলগুলোতে। পাশাপাশি মেডিক্যাল সেন্টারে ডেঙ্গু টেস্ট কিট, প্রয়োজনীয় ওষুধ ও সুচিকিৎসা নিশ্চিত করা এবং প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালু রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করা ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এই সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

সিরাজগঞ্জের সলঙ্গালায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর অত্মহত্যার চেষ্টা

দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চবিসাস এর নতুন নেতৃত্বে রুপক ও সোহেল রানা

ঘাতক বাস ব্যাংকার হওয়ার স্বপ্ন থামিয়ে দিল সাদিয়ার

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬’ স্মৃতিচিহ্ন

ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন

প্রফেসর ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন

উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মর্ডান মোড় অবরোধে বেরোবি শিক্ষার্থীরা