Monday , 13 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুমিল্লা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি স্বপন সম্পাদক রাকিবুল

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 13, 2025 7:12 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কুমিল্লা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আগামী ছয় মাসের (২০২৫-২০২৬) জন্য নতুন কার্যনির্বাহী সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়েছে।ঘোষিত কমিটিতে গণিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আবদুল হাই স্বপন সভাপতি এবং রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হাছান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুজন মিয়া ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম।

কুমিল্লা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবদুল হাই স্বপন বলেন, “আমরা সবাই মিলে কুমিল্লা জেলার শিক্ষার্থীদের ঐক্য, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে চাই। আগামীতে নবীন শিক্ষার্থীদের সার্বিক বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা কাজ করতে চাই। সিনিয়রদের পরামর্শ ও জুনিয়রদের সহযোগিতা নিয়ে কুমিল্লা জেলার শিক্ষার্থীদের মর্যাদা ও ঐতিহ্য ধরে রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক রাকিবুল হাছান বলেন, “আমরা চাই কুমিল্লা জেলার শিক্ষার্থীরা একে অপরের পাশে থাকুক। সকলকে সুসংগঠিত ও গতিশীল করতে আমরা কাজ করে যাচ্ছি।ভবিষ্যতে আমরা বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও প্রাণবন্ত করে তুলব।”

উল্লেখ্য কুমিল্লা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। নতুন কমিটি আগামী ছয় মাস এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচনে ক্ষমতায় এলে মহিপুরকে আধুনিকায়ন করা হবে : মোশাররফ হোসেন

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

নোবিপ্রবিতে কুবি শিক্ষার্থীদের তিন পুরস্কার অর্জন

নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত

কৃষক দল নেতা হত্যা মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার

আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না : সারজিস

সন্তানকে নদীতে ফেলে থানায় গিয়ে মায়ের গ্রেপ্তার দাবি

আমতলীতে ৪দিন ব্যাপী ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন শুরু

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুই