Monday , 6 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দলীয় কর্মীকে চিকিৎসার জন্য সহায়তা দিলেন তানিয়া রব

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 6, 2025 5:26 am

মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কর্মী মো: খোরশেদ আলমকে চিকিৎসা সহায়তা দিয়েছেন দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে কমলনগর প্রেসক্লাবে খোরশেদের হাতে নগদ ১০ হাজার টাকার আর্থিক এই সহায়তা তুলে দেন উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব। খোরশেদ চর ফলকন ইউনিয়নের ২নং ওয়ার্ড জেএসডি’র সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

জানা যায়,গত বুধবার (১ অক্টোবর) হাজিরহাট উপকূল কলেজে মহিলা সমাবেশ করে উপজেলা নারী জোট। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব। খোরশেদ নারী জোটের সেই সমাবেশে অংশ নেয়। সেখানে ভিড়ের মধ্যে তার বাম হাতের আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়।খবর শুনে খোরশেদের শারীরিক খোঁজ খবর নেন তানিয়া রব। পরে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, চর ফলকন ইউনিয়ন জেএসডির আহ্বায়ক দুলাল সর্দার,জাতীয় যুব পরিষদ নেতা মাহমুদুর রহমান বেলাল ও আক্তার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবের আহবায়ক মুছাকালিমুল্লাহ অন্যান্যের উপস্থিত ছিলেন সাংবাদিক মোখলেছুর রহমান ধনু, মোঃ শাহরিয়ার কামাল, এম এ এহসান রিয়াজ, হাবিবুর রহমান হাবিব, মোঃ ইউনুস হাওলাদার, কবির হেসেন রাকিব ও এমরান হোসেন।

এসময় খোরশেদ সন্তোষ প্রকাশ করে বলেন, তানিয়া রব একাধিকবার ফোনে আমার শারীরিক খোঁজ খবর নিয়েছেন। এই সহায়তা তার মানবিক নেতৃত্বের বহিঃপ্রকাশ। দলের প্রয়োজনে, নেত্রীর প্রয়োজনে যে কোন কাজে ঝাপিয়ে পড়বো বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

‎মাভাবিপ্রবিতে তারেক রহমানের জন্মদিনে উপলক্ষে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ

সরকারি ক্রয় বিধি, ২০২৫ কার্যকর

গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

দুমকীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লংগদুতে জনশ্রোতে পরিনত দীপেন দেওয়ান’র মতবিনিময় সভা

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ