Saturday , 4 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সংসদ সদস্য পদপ্রার্থী কামাল জামান মোল্লা

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 4, 2025 12:11 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কামাল জামান মোল্লা শিবচরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে এই মতবিনিময় ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিবচরের বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সংবাদকর্মীরা অংশ নেন। মতবিনিময় সভায় কামাল জামান মোল্লা আসন্ন নির্বাচনে তার ভিশন ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “শিবচরের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষাই আমার মূল অঙ্গীকার। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমার পথ চলাকে আরও শক্তিশালী করবে।”

সাংবাদিকরা এই সময় শিবচরের স্থানীয় সমস্যা, উন্নয়নের অগ্রাধিকার এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

মতবিনিময় শেষে অতিথিদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন কামাল জামান মোল্লা। তিনি ভবিষ্যতেও সাংবাদিক সমাজের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে শিবচরের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ : নিহত এক আহত অর্ধশতাধিক

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২

কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি সেনাবাহিনীর হাতে আটক

সত্য সংবাদ ও কুয়েটের ভাবমূর্তি রক্ষায় নতুন মাত্রা: ‘কুয়েট সাংবাদিক সমিতি’ চালু

মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটক নিহত

ছাত্র ইউনিয়নের একাধিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

তারেক রহমানের দেশে ফিরেতে আর কোনো বাধা নেই

বরিশাল বিশ্ববিদ্যালয় হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ববির ৪ হল প্রশাসনের ঈদ আয়োজন

সুন্দরবন ইউনিয়নে যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

যোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার জাতীয় নেটওয়ার্কে কুবির দুই শিক্ষক