Thursday , 2 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 2, 2025 1:21 pm

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

এ এম মিজানুর রহমান বুলেট : পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনিভূত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গত দুইদিন ধরে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সকল শ্রেনীর মানুষ।

গভীর নিম্নচাপটি আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সাগরে মাছ ধরা সকল ট্রলারের জেলেদের সতর্কতার সহিত সাগরের তীরবর্তী এলাকায় মাছ ধরতে বলা হয়েছে এবং নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক এর যাত্রা শুরু

আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা

শার্শায় ধানের শীষের প্রচারে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

ছাত্রশিবিরের উদ্যোগে কলাপাড়া উপজেলায় শিক্ষার্থীদের হাতে বই প্রদান

সাড়ে ১৩ কেজি হরিণের মাংস এবং ১৮ কেজি অবৈধ কাঁকড়াসহ ৮ জন আটক

২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম

মুরাদনগরে গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

দুর্বৃত্তের গুলিতে মোংলা বন্দরের কর্মচারী আহত

আখেরী মোনাজাতে শেষ হলো চৌদ্দগ্রামে ছারছীনার পীরের মাহফিল