Sunday , 28 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসা- আতঙ্কে রুগীরা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 28, 2025 7:07 am

মোঃ মোস্তাকিম বিল্লাহ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর চিকিৎসায় ব্যবস্থাপত্রে প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ওষুধ লিখে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির স্বজনদের দাবি, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া আফরিন মৌসুমী এ ব্যবস্থাপত্র লিখেছেন।

ভুক্তভোগী শিশুটির নাম মমিনুল ইসলাম। সে ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মনির হোসেনের ছেলে। শিশুটির পরিবার জানায়, নানাবাড়ি ত্রিশাল অলহরী দুর্গাপুর গ্রামে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ায় গত বুধবার (২৪ সেপ্টেম্বর) মমিনুলকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার প্রস্রাবে সংক্রমণ ধরা পড়লে কর্তব্যরত চিকিৎসক ব্যবস্থাপত্র লিখে দেন। ফার্মেসির কর্মীরা ও পরিবারের এক নার্স সদস্য এসব ওষুধ শিশুর জন্য অনুপযুক্ত জানিয়ে আবারও অন্য চিকিৎসকের কাছে। সাড়ে তিন বছরের শিশুর চিকিৎসায় প্রাপ্তবয়স্কদের ওষুধ। এমন ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন শিশুটির স্বজনেরা।

পরে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একই হাসপাতালের আরেকজন চিকিৎসক আগের ব্যবস্থাপত্র ভুল বলে শিশুটির জন্য নতুন ব্যবস্থাপত্র দেন।শিশুটির মা সেলিনা আক্তার বলেন, ‘ভুল ওষুধ খাওয়ালে আমার সন্তানের বড় ক্ষতি হতে পারত। আল্লাহ বাঁচাইছে খাওয়ানোর আগেই জানতে পারছি। একজন ডাক্তার হয়েও শিশুদের চিকিৎসা নিয়ে এমন অবহেলা করা ঠিক নয়। সরকারি হাসপাতাল হলেও বাইরে পরীক্ষা করাইছি। বাইরে থেকে পরীক্ষা করাতে আমার ৬০০ টাকা খরচ হয়েছে।’

শিশুর মামা খায়রুল ইসলাম ক্ষোভপ্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘মাত্র সাড়ে তিন বছরের বাচ্চাকে কীভাবে এ ধরনের বড়দের ওষুধ দেওয়া হলো বুঝতে পারছি না। ডাক্তার কি ঘুমিয়ে প্রেসক্রিপশন করেছিলেন?’

এ বিষয়ে ত্রিশালের একটি বেসরকারি ক্লিনিকের ডা. মেহেদী হাসান বলেন, ‘এই ডোজ অনুযায়ী এই ওষুধ সাড়ে তিন বছরের বাচ্চাদের দেওয়া উচিত নয়। শিশুদের জন্য সিরাপ দিতে হবে। নিনটোইন এসআর ১০০ মি. গ্রা. ক্যাপসুল ও প্যারাসিটামল ৫০০ এমজি ডোজ শিশুর দেহের সঙ্গে মানিয়ে যায় না। এটি মূলত কিশোর-প্রাপ্তবয়স্কদের ডোজ।’

অভিযুক্ত চিকিৎসক সাদিয়া আফরিন মৌসুমী বলেন, ‘এ রকম হওয়ার কথা নয়। হয়তো রোগীকে সরাসরি পাইনি বা রোগীর চাপে ভুলবশত এমনটি হয়ে থাকতে পারে।’

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম জিয়াউল বলেন, ‘প্রেসক্রিপশনে ভুল হয়ে থাকলে সেটি দুঃখজনক, বিষয়টি খতিয়ে দেখা হবে। শিশুটিকে যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে, তা আমাদের হাসপাতালেই করা সম্ভব।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: নেতৃত্বে ইবি ও পবিপ্রবি

পাঁচবিবির পৌর যুব বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কুয়েটের রোকেয়া হলের টাকায় জমি কিনার অভিযোগ প্রভোস্টের নামে

জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ

প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন

প্রধান বিচারপতির নিয়োগসহ ৩টি বিষয়ে আলোচনায় ঐকমত্য কমিশন

কৃষিজমি ভূটানকে লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার : কাজল

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে কাকরাসহ দুই বনজীবী আটক

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা