Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বিসিএস পরীক্ষার্থীদের সুবিধায় বাস সার্ভিস দেবে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 18, 2025 2:05 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

আসন্ন ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ বাস সার্ভিসের উদ্যোগ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একাধিক বাস ময়মনসিংহ টাউনহলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের ফিরিয়ে আনবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে বাসগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাবে এবং প্রয়োজন অনুযায়ী পথিমধ্যে পরীক্ষার্থীরা যেকোনো স্টপেজ থেকে উঠতে পারবেন। পরীক্ষা শেষে একইভাবে বাসগুলো ক্যাম্পাসে ফিরবে। ওইদিন জুমার নামাজের সময় নিকটস্থ মসজিদে থামার ব্যবস্থাও থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছে। এর আগে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বিভিন্ন সংগঠনের প্রয়োজনেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস সেবা দেওয়া হয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস