Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাদারীপুরে অসচ্ছল ৬ পরিবারকে বিনামূল্যে গাভী বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 18, 2025 1:57 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলা চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর বিশেষ কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় এবং সমাধান সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে প্রথম ধাপে সদর উপজেলার ৬টি অসচ্ছল পরিবারকে ৬টি গাভী দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাধান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ. এম. বোরহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াদিয়া সাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কাজী অনিক, সমাধান সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মো. শাহজাহান মিয়া, ব্যাংক কর্মকর্তা রামানন্দ পোদ্দার এবং এশিয়ান টিভির সাংবাদিক অনাদি কুমার মণ্ডল।

এ সময় বক্তারা বলেন, অসচ্ছল পরিবারের মাঝে এ ধরনের গাভী বিতরণ কর্মসূচি তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি দুধ উৎপাদনের মাধ্যমে পুষ্টি ঘাটতি পূরণেও সহায়ক হবে।

অনুষ্ঠানে বাস্তবায়নকারী সংস্থার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ৬টি পরিবারকে বিনামূল্যে গাভী তুলে দেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত