Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪৯ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাকে শোকজ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 18, 2025 6:18 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অতীতে সংঘটিত বিভিন্ন ঘটনা এবং একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ২০ জন শিক্ষক, ২২ জন কর্মকর্তা-কর্মচারী ও ৭ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এবং মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩টি পৃথক তদন্ত কমিটি প্রাথমিকভাবে উক্ত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাঁদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের পূর্বে ঘটা অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহে একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের সমন্বয়ে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত তদন্ত কমিটি, একাডেমিক অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত তদন্ত কমিটি এবং বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সংঘটিত ঘটনার তথ্য যাচাই-বাছাইসংক্রান্ত তদন্ত কমিটি নামে ৩টি পৃথক কমিটি গঠন করা হয়।

কমিটি ৩টির প্রধান হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, এম জাকির হোসেন খান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার। কমিটির তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মোট ৪৯ জনকে লিখিত কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, সিন্ডিকেটে গঠিত তিনটি তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে ঘটা অনিয়ম-দুর্নীতি তদন্ত করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে তথ্য–প্রমাণ মিলেছে, তাঁদের শোকজ করা হয়েছে। তাদের জবাব নেওয়ার পর এবং চূড়ান্ত প্রতিবেদন আমাদের কাছে এলে বিস্তারিত বলা যাবে। এখন তদন্ত কমিটিতেই বিষয়গুলো আছে। তদন্ত কমিটির সুপারিশের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি

জামায়াতে ইসলামীর ১ মেয়র ও ৬ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

আজ পবিত্র শবে কদর

হাল্ট প্রাইজ কুবির উদ্যোগে “ইন্ট্রোডাকশন টু হাল্ট প্রাইজ” শীর্ষক সেশন অনুষ্ঠিত

পাঁচবিবির মোহাম্মদপুর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজেকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন ডা. শফিকুর রহমান

মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মাভাবিপ্রবিতে কলাম লেখক ফোরামের নেতৃত্বে হৃদয়-এরশাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন

ভুয়া রশিদে চাঁদাবাজি, দৈনিক লাখ টাকা আদায়ের অভিযোগ