Sunday , 7 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 7, 2025 2:31 pm

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনের ইতিহাস ও মর্যাদা রক্ষায় সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে রংপুর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডকে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আসনে যুক্ত করার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁরা এই সিদ্ধান্তকে অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং জনগণের সঙ্গে বেইমানি বলে আখ্যায়িত করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৯নং ওয়ার্ডের সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী। এসময় বক্তব্য রাখেন রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান মাসুম, সদস্য সচিব আলমগীর কবির শাহিন, কবি ও গবেষক নুর হাবিব স্বপন, আব্দুর রহিম বাবলু, মো. মাইদুল ইসলাম, মাহমুদুল হাসান নোমান ও আদর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ঐতিহাসিকভাবে রংপুর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড সবসময় রংপুর-৩ আসনের অন্তর্ভুক্ত ছিল। জনগণের মতামত উপেক্ষা করে হঠাৎ করেই এটিকে রংপুর-১ আসনে যুক্ত করা হয়েছে।

তাঁদের অভিযোগ, আসন পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের সঙ্গে আলোচনা না করে গোপনে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, যা কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া নয়।

সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী তার বক্তব্যে বলেন, ঐতিহাসিকভাবেই রংপুর-৩ আসনে আমাদের ৯নং ওয়ার্ডের অবস্থান। একে রংপুর-১ আসনে যুক্ত করা জনগণের ভোটাধিকার খর্ব করার শামিল। আমরা এই গেজেটকে মানি না, অবিলম্বে বাতিল চাই। না হলে জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

মানববন্ধন শেষে স্থানীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন।

আসন রক্ষা কমিটির নেতারা জানান, জনগণের মতামতকে উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত কোনোভাবেই টেকসই হবে না। তাঁরা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত ইতিবাচক উদ্যোগ নেওয়া না হয়, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রংপুরজুড়ে আরও কঠোর ও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।

৯নং ওয়ার্ডের বাসিন্দারা বলেন, “রংপুর-৩ আসনের ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা ও জনগণের আবেগকে উপেক্ষা করে এভাবে সীমানা পরিবর্তন করা অগ্রহণযোগ্য। এতে ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। নির্বাচন কমিশনকে জনগণের মতামতকে অবশ্যই সম্মান জানাতে হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে বরের মৃত্যু

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নাটোর ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

সুনামগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৬ গঠন

সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাবিপ্রবি’র মো: আরিফুল ইসলাম আরিফ

ধানের শীষের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৪ আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান

মনোনয়নের দাবিতে হেলাল উদ্দিন আহমেদের সমর্থকদের বিশাল মশাল মিছিল