Thursday , 4 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাদারীপুরের কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 4, 2025 8:49 am

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, রাতের আঁধারে কে বা কারা ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

স্থানীয় এলাকায় এ হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত