Wednesday , 13 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবগঞ্জের বুড়িগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 13, 2025 6:44 am

 

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বুড়িগঞ্জের জামুরহাট দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।

বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার ওবায়দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক শ্রী প্রতীপ কুমার চাকী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কাওছার আলম বাবু, ইউনিয়ন যুবদল সভাপতি আলিফ, ছাত্রদল সভাপতি সাগর, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক মিজান, নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী।

অনুষ্ঠানে তিনটি ওয়ার্ডের সহস্রাধিক নারী-পুরুষের উপস্থিতি সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে উৎসবমুখর করে তোলে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এনসিপি কুড়িগ্রাম সদরের ৮নং পাঁচগাছি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে অজ্ঞাত লাশ

সেদিন কি ঘটেছিল মাভাবিপ্রবি শিক্ষকের সাথে?

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝালকাঠি উত্তাল: মানববন্ধন-বিক্ষোভে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি

মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে জাহিদুল-আশরাফুল