Monday , 11 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে মোকামতলা পৌরসভা গঠনের পরিকল্পনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 11, 2025 7:18 am

 

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলমের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন আগামী ১২ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় মোকামতলা ইউনিয়ন পরিষদে গণশুনানির মাধ্যমে জনমত গ্রহণ করবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ৭ আগস্ট এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন। এতে উল্লেখ করা হয়, মোকামতলা বন্দরের পৌরসভায় উন্নীতকরণের প্রস্তাবের বিষয়ে স্থানীয় জনগণের মতামত প্রয়োজন। তাই সংশ্লিষ্ট সবাইকে সময়মতো উপস্থিত থেকে মূল্যবান মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত ১৫ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পৌরসভা গঠনের আবেদন জমা দেন মীর শাহে আলম। এ উদ্যোগের খবরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। তাদের আশা, পৌরসভা গঠন হলে এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো ও জীবনমানের মানোন্নয়ন ঘটবে।

স্থানীয়রা মনে করেন, এই দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপ দিতে ভূমিকা রাখায় বিএনপি নেতা মীর শাহে আলম প্রশংসার দাবিদার।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম-১ আসনে ডাঃ ইউনুছ আলী’র মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাউফলে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সহধর্মিণী

কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

“বজ্রাঘাতে কৃষকের মৃত্যু: সাতকানিয়ায় মর্মান্তিক ঘটনায় নলুয়া ইউনিয়নে শোক”

ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

কৃষ্ণচূড়া ফুলে সাজানো মাভাবিপ্রবি ক্যাম্পাস

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা নবান্ন শুরু

জান্নাতি হত্যা মামলা: মুখোশধারীদের হুমকিতে আইনজীবী আতঙ্কে

এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত