Sunday , 10 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে “সরকার ও রাজনীতি” বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 10, 2025 12:06 pm

 আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অন্য কোনো বিভাগকে অন্তর্ভুক্তির উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) দুপুর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত সংক্ষিপ্ত মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে স্বতন্ত্রভাবে ক্যাডার বহাল রাখার দাবি জানানো হয়।

সরকার ও রাজনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুমন আলীর সঞ্চালনায় শিক্ষার্থীরা তাঁদের বক্তব্য রাখেন।
বক্তব্যে একই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমরা কয়েকটি জায়গা থেকে পিএসসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। প্রথমত, এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে আমাদের সাবজেক্টের স্বকীয়তা নষ্ট হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রবিজ্ঞানেও অর্থনীতি, দর্শন, ইতিহাস ইত্যাদি বিষয়ের কোর্স পড়ানো হয়। সেক্ষেত্রে কি এসব সাবজেক্টের সাথে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্তি দেয়া হবে? যদি এটা করে তাহলে একটা ভারসাম্য বজায় হবে। তা না করে শুধু রাষ্ট্রবিজ্ঞানের সাথে অন্য বিষয় অন্তর্ভুক্ত করলে তা বৈষম্য হবে এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে।

৩য় বর্ষের শিক্ষার্থী শামীম আফজাল বলেন, রাষ্ট্রবিজ্ঞান একটি বহু পুরনো সাবজেক্ট। রাষ্ট্রবিজ্ঞানের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। লোকপ্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে রাষ্ট্রবিজ্ঞানের সর্বোচ্চ দুই তিনটি কোর্স পড়ানো হয়। যেখানে রাষ্ট্রবিজ্ঞানে চল্লিশটির মতো কোর্স পড়ানো হয়। সেখানে ওরা মাত্র দুই তিনটি কোর্স পড়ে কীভাবে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস কাভার করবে? সুতরাং পিএসসির এই অযৌক্তিক ও দুঃসাহসিক সিদ্ধান্ত ছাত্রজনতা মেনে নেবে না।

এছাড়াও বক্তব্য রাখেন উক্ত বিভাগের শিক্ষার্থী ইকরামুল হোসেন, রাহাতুল ইসলাম ও অন্যান্যরা।
তাঁরা পিএসসির এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত

চুনারুঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

আমতলীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল

হত্যা মামলায় আটক বেরোবি শিক্ষক, প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

ফরিদপুর জেলায় জিপিএ-৫ পাওয়া দুঃস্ত ১২ শিক্ষার্থীকে সম্মাননা ও অনুদান প্রদান

দুমকিতে সাবেক ছাত্রলীগ সভাপতি শফিক খান গ্রেফতার

জবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সোচ্চারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু