Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

হরিরামপুরে বন্যা পূর্বপ্রস্তুতি ও আগাম সাড়া দান মহড়া অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 30, 2025 2:43 pm

 

মফিজুর রহমান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরে বন্যা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি ও আগাম সাড়া দান মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই ) দুপুর ১২টায় গোপিনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মহড়ার আয়োজন করেন জাগরণী চক্র ফাউন্ডেশন।

গোপিনাথপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মতিন মোল্লা লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জাগরণী চক্র ফাউন্ডেশনের ম্যানেজার নারায়ণ চন্দ্র সাহাসহ ফাউন্ডেশনের ।

জাগরণী চক্র ফাউন্ডেশনের ম্যানেজার নারায়ণ চন্দ্র সাহা বলেন,আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা সকলকে বন্যা পূর্বপ্রস্ততি সম্পর্কে সচেতন করে থাকি। এরই ধারাবাহিকতায় এই আয়োজন। বন্যায় আক্রান্ত হয় যে যে সেক্টর সেই দিকে লক্ষ্য রেখেই বন্যা মোকাবেলায় পূর্বপ্রস্তুতির এই আয়োজন ।

প্রধান অতিথির বক্তব্য কোহিনূর আক্তার বলেন,হরিরামপুর নদীর তীরবর্তী এলাকা হওয়ায় বন্যার ঝুঁকি বেশি। আমরা ইতিমধ্যে সকলে ইউনিয়নের চেয়ারম্যানদেরকে বন্যার প্রস্তুতি সম্পর্কে অবগত করেছি। বন্যায় শিশু ও মহিলারা বেশি ঝুঁকিতে থাকে তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এরপর স্থানীয় কৃষকদের অংশগ্রহণে এক কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে আগাম বন্যা মোকাবেলায় কিভাবে ফসল ঘরে তোলা যায়, সেই বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

পরবর্তীতে নারীদের নিয়ে একটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগকালে নারীদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করা হয় এবং সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভিটেমাটি হারানোর শঙ্কা: দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙন রোধে তিন গ্রামবাসীর মানববন্ধন

‎ভূরুঙ্গামারীতে শতবর্ষী বটগাছ উপড়ে প্রধান সড়ক বন্ধ, দুর্ভোগে ১০ হাজার মানুষ

জলবায়ু-সহনশীল জীবিকার পথে ‘ফ্ল্যাশ’ প্রকল্পের যাত্রা শুরু

কুবিতে মঞ্চস্থ হলো ‘মুখ ও মুখোশ’

কালকিনিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন

দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ৩

ঘাতক বাস ব্যাংকার হওয়ার স্বপ্ন থামিয়ে দিল সাদিয়ার

ঈদুল আযহা: ত্যাগ, সচেতনতা ও শৃঙ্খলার এক মহান শিক্ষাদান

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের চেকপোস্ট: গাড়ি ফেলে দুই যুবকের দৌড়

কুয়েটে সংঘর্ষের ঘটনায় ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক