Tuesday , 29 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাজিরায় স্বামির হাতে স্ত্রী খুনের অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 29, 2025 1:55 pm

 

সাইফুর রহমান লিওন, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামে ঘটে গেছে এক হৃদয়হীন, বিভীষিকাময় ঘটনা। মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ স্বামীর হাতে নি’র্মমভাবে প্রাণ হারিয়েছেন তার জীবনসঙ্গিনী, সত্তরোর্ধ্ব সোনাই বিবি।

সোমবার (২৮ জুলাই) গভীর রাতে ঘটে যাওয়া এই নারকীয় ঘটনায় এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া। হত্যাকান্ডের অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সী (৮০)-এর বিরুদ্ধে, যিনি শাবল দিয়েই স্ত্রীকে আ’ঘাত করে নির্মমভাবে হত্যা করেন।

পুলিশ, পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায় করিম মুন্সী দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্য হারিয়ে ছিলেন। একে একে দুই সন্তানকে হারানোর বেদনা, একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপরজন ক্যান্সারে আক্রান্ত হয়ে তাকে মানসিক দিক থেকে বিপর্যস্ত করে তোলে। সেই ক্ষত শুকানোর আগেই তিনি বেছে নেন এক ভয়ানক পথ।

নিহত সোনাই বিবি বার্ধক্যজনিত দুর্বলতায় ভুগছিলেন এবং চলাফেরার জন্য লাঠির ওপর নির্ভর করতেন। কিন্তু এসবই যেন হত্যাকারীর কাছে ছিল অপ্রাসঙ্গিক। পারিবারিক বেদনার পরিণতিতে যেন তার মনুষ্যত্ব লোপ পেয়েছিল।

মঙ্গলবার সকালে বাড়ির বড় ছেলের ময়না বেগম ঘুম ভেঙে ঘর থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে দেখতে পান, ঘরের মেঝেতে স্ত্রীর রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে।

পরবর্তীতে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এবং প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার কথা জানান।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রথম দিনেই সংঘর্ষে আলোচনায় নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সার ডিলার ও মজুদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান ভর্তুকির সার উদ্ধার

চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি- শাহনেওয়াজ শাহীণ, সেক্রেটারী- আলমগীর হোসেন

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন

রাজাপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে উত্তেজনা, হামলায় আহত ৩

নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হুইল চেয়ার উপহার