Saturday , 26 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 26, 2025 12:02 pm

 

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাব, মাভাবিপ্রবি’র উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এক সেমিনার ২৬ জুলাই, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

‎সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকল্যান ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম হওয়ার গৌরব অর্জনকারী ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের শিক্ষার্থী ও ক্লাবের সভাপতি সাকিব হোসেন খান।

‎প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, শিক্ষাজীবন শেষ করে যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশ করবে তাদের মধ্যে সর্বপ্রথম দেশপ্রেম থাকতে হবে। এরপর দায়িত্ব পালনে ধৈর্যশীল, সততা, নিষ্ঠাবান ও বিচক্ষণ হতে হবে। শিক্ষার্থীদের অনুপ্রেরণার জন্য তিনি তাঁর বক্তৃতায় বাস্তব জীবনে ক্যারিয়ার গঠনের কিছু বিষয় উদাহরণ হিসেবে তুলে ধরেন।

‎মুখ্য আলোচক বলেন, বিশ্ববিদ্যালয় জীবন: একটি প্রস্তুতির সময়। বিশ্ববিদ্যালয় জীবন মানেই শুধু ডিগ্রি অর্জন নয়, বরং এটি ভবিষ্যৎ জীবনের ভিত গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে একাডেমিক পড়াশোনার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। নিজের বিভাগকে ভালোবাসা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করা প্রয়াজন। কারণ, একাডেমিক জ্ঞান জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে, আমরা যেই পেশাতেই যান না কেন।

‎অনুষ্ঠানের শেষে বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম হওয়ার গৌরব অর্জনকারী ফরহাদ হোসেনকে সম্বর্ধনা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন ।

‎অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

লালপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ঘটনায় তিনজন গ্রেফতার

জাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের হল থেকে নামাতে অভিযানে বাঁধার মুখে প্রশাসন

বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চৌদ্দগ্রামে বিভিন্ন কর্মসূচিতে নববর্ষ উদযাপন

ট্রাক ভর্তি ৩০০ বস্তা চাল ছিনতাই, ৪০ দিন পর গাজীপুর থেকে খালি ট্রাক উদ্ধার

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

বান্দরবান ঘুরতে যাওয়া হলোনা ইব্রাহিমের, সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ০১

তারেক রহমানের প্রত্যাবর্তন: নতুন রাজনীতির সূচনা

জুডিশিয়াল সার্ভিস থেকে বাদ পড়া ১৪ প্রার্থীকে গেজেটভুক্তির দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন