Saturday , 26 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে ৯৪৭ বস্তা সার উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 26, 2025 10:44 am

 

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা সার উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের মাঠপাড়া এলাকার মোহাম্মদ ইসরাফিলের বাড়িতে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মাঠপাড়া এলাকার মোহাম্মদ ইসরাফিল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে একটি ঘর থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা সার পাওয়া যায়।

মোহাম্মদ ইসরাফিল অবৈধভাবে দীর্ঘদিন ধরে সার মজুত করে বাজারে সারের কৃত্তিম সংকট সৃষ্টি করে আসছিল বলে জানা যায়। অভিযানে ৩৪৩ বস্তা টিএসপি, ৪৪৭ বস্তা এমওপি, ১৫২ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা ডিএপি সারসহ মোট ৯৪৭ বস্তা সার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১১ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

আরো জানা যায়, মোহাম্মদ ইসরাফিল বস্তা প্রতি দেড় হাজার থেকে দুই হাজার টাকা অতিরিক্ত দামে সাধারণ কৃষকদের মাঝে সার বিক্রি করতেন। তবে অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে সটকে পড়েন মোহাম্মদ ইসরাফিল।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গড়েয়া ইউনিয়নের মাঠপাড়ায় মোহাম্মদ ইসরাফিলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৪৭ বস্ত সার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ১১লাখ টাকা।

তিনি আরও বলেন, অভিযানের টের পেয়ে সার ব্যবসায়ী মোহাম্মদ ইসরাফিল পালিয়ে যায়। উদ্ধারকৃত সারগুলো কৃষি অফিসারের হেফাজতে রাখা হয়েছে। আগামী রোববার সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজ ছোটভাইকে খুঁজে বেড়াচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

মাভাবিপ্রবিতে মুসলিম নারী শিক্ষার্থীদের জন্য আল-আসলামিয়া পর্দা কর্ণার

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

কিম জং উন উ. কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি নির্বাচিত

আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর মহড়া

মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু

ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

সদরপুরে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২