Sunday , 6 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাঘাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকেল ৪টায় বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেইলি ব্রিজ এলাকায় মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই পাশ ঘেঁষে এই কর্মসূচি শুরু হয়।

উপজেলা কৃষকদলের আয়োজনে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা কৃষকদলের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, পৌর কৃষকদলের সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুসসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। নেতারা জানান, এর মাধ্যমে বিএনপি পরিবেশ সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতে চায়। গাছ শুধু পরিবেশ নয়, মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্যও অপরিহার্য। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ আজ সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আওয়ামীলীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে, কুমিল্লা জেলা জাতীয় ছাত্র শক্তি “মশাল মিছিল”

প্রেমের টানে নাসির নগরে চীনা যুবক

জকসুতে সর্বকনিষ্ঠ সদস্য প্রার্থী হিসেবে লড়বেন অনন্ত

মাদারীপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পুবাইল প্রেসক্লাবের ৮ম বর্ষপদার্পণে আলোচনা সভা ও কমিটি গঠন

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক