Sunday , 6 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সংস্কারের নামে বেহাল নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটি সংস্কারের নামে পড়েছে অবহেলায়। কাজ শুরুর দুই মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

জানা যায়, গত ৯ মে মাঠটির সংস্কার কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনাও দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে আগাছা পরিষ্কারসহ কিছু কাজ সম্পন্ন হলেও মূল কাজ—বালি ফেলা—তেমনভাবে এগোয়নি। মে মাসের মধ্যে ২২০টি ট্রাক বালি ফেলার কথা থাকলেও তা এখনও শেষ হয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের তদারকির ঘাটতি, শ্রমিকের অভাব এবং কাজের গাফিলতির কারণেই সংস্কার প্রকল্পটি ধীরগতিতে চলছে। এর ফলে নিয়মিত খেলাধুলা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানোয়ার রাব্বি প্রমিজ বলেন, “আমরা চাই একটি উপযোগী খেলার মাঠ, যেখানে নিয়মিত খেলাধুলা করা যাবে। কিন্তু কাজের গতি আশানুরূপ নয়। মাঝপথে কাজ থেমে যাওয়ার কোনো যৌক্তিক ব্যাখ্যা পাচ্ছি না। তদারকির অভাব চোখে পড়ার মতো।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগস্টের মাঝামাঝি মাঠের সংস্কার কাজ শেষ হবে। কিন্তু ৩০ মে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে ১৪ জুন কাজ আবার শুরুর কথা থাকলেও তাতেও তেমন অগ্রগতি হয়নি।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন,
“বর্ষায় যেসব হাট থেকে বালি আনা হয়, সেগুলো বন্ধ থাকায় ঠিকাদার সময়মতো সরবরাহ করতে পারেনি। তবে এখন কাজের গতি কিছুটা বেড়েছে। টানা বৃষ্টির মাঝেও আমরা মাঠে থেকে কাজ তদারকি করছি। আশা করছি দ্রুতই কাজ শেষ করা সম্ভব হবে।”

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন,
“শুরুর দিকে আবহাওয়া প্রতিবন্ধকতা তৈরি করেছিল। পরে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশনা দিয়েছি। প্রথম ধাপের বালি ফেলার কাজ জুলাইয়ের ১৫-২০ তারিখের মধ্যে দৃশ্যমান হবে বলে আশা করছি। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের মধ্যেই মাঠটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে শাহজাদপুরে বিএনপি’র দুই নেতার পদ স্থগিত

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

বানারীপাড়ায় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমতলীতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ২ ডাকাত আটক

মান্দায় দলিল লেখকদের সঙ্গে ডাঃ টিপুর মতবিনিয় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একটি পরিবার দেওয়াল তুলে রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজাকে ফুলেল অভ্যর্থনা

নাসিরনগর সাংবাদিক ফোরাম এর ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

গাজীপুরের শ্রীপুর থেকে আটক সিরাজগঞ্জ -৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম