আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

 

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে এক মাদ্রাসাশিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেচে পুলিশ।

আজ মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে দুজনকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহের সম্ভুগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত দুজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের নাঈম ইসলাম (২৩) ও মো: ওলিউল্লাহ (৩৫)।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. রিফাতুল হাসান (১৩)। সে মোহনগঞ্জের তেঁতুলিয়া গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে মোহনগঞ্জ শহরের একটি মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রিফাতুল ১৭ জুন ট্রেনে করে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ স্টেশনে গিয়ে নামার পর ওই দুজন তাকে অপহরণ করেন। ২০ জুন পরিবারের কাছে ফোন করে জানান, রিফাতুল তাঁদের কাছে রয়েছে এবং ৫ হাজার টাকা ‘খরচ’ দিয়ে সম্ভুগঞ্জ সেতুর কাছ থেকে তাকে নিয়ে যেতে হবে। পরদিন রিফাতুলের মা-বাবা গিয়ে টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসেন।

অভিযুক্ত নাঈম ও ওলিউল্লাহ পরে ২৫ জুন মোহনগঞ্জ শহর থেকে পুনরায় রিফাতুলকে অপহরণ করেন। মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোর করে মাইক্রোবাসে তুলে অজ্ঞান করে ময়মনসিংহে নিয়ে যান। ওই দিন রাতে রিফাতুলের মাকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে জানায়, তাঁর ছেলেকে ফিরে পেতে হলে ৯ লাখ টাকা দিতে হবে। কয়েক দফা কথা বলার পর ঠিক হয়, ২৯ জুন বিকেলে সম্ভুগঞ্জ সেতুর ওপর টাকা নিয়ে যেতে হবে।

রিফাতুলের মা-বাবা বিষয়টি ময়মনসিংহ র‍্যাবকে জানালে বাহিনীর সদস্যরা কৌশলে দুই অপহরণকারীকে আটক করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করেন। সেই সঙ্গে অপহৃত রিফাতুলকে উদ্ধার করেন। এ ঘটনায় রিফাতুলের মা শিল্পী আক্তার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক‌ই পরিবারের ১০ জনসহ নিহত ১৩

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত