Sunday , 29 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পাঁচবিবির পৌর যুব বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 29, 2025 8:47 am

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

পাঁচবিবির পৌর জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পাঁচবিবি পৌর জামায়াতের অফিসে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বাছাইকৃত প্রায় ৫০ জন যুব নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাছুম এবং সঞ্চালনা করেন পৌর যুব বিভাগের সেক্রেটারি মোঃ আদম আলী।

উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং জয়পুরহাট-২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এস.এম. রাশেদুল আলম সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবকরাই একটি জাতির প্রাণশক্তি। ইসলাম প্রতিষ্টায় যুবসমাজের দায়িত্ব অপরিসীম। নবীজী (সা.)-এর সহচরদের অধিকাংশই ছিলেন তরুণ, যারা দ্বীনের খেদমতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। বর্তমান সময়েও ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আত্মশুদ্ধি, নিয়মিত তালিম ও দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যের মাধ্যমে একজন আদর্শ ইসলামী কর্মী হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক ও সামাজিক পরিশুদ্ধির আন্দোলনে যুবকরা যদি সক্রিয় ও দৃঢ়ভাবে ভূমিকা রাখে, তবে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আসন্ন নির্বাচনে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠায় যুবকদের কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা যব বিভাগের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার।

এছারাও দারসূল কোরআন পেশ করেন পাঁচবিবি স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইহাইয়া।

বক্তারা, আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য সবাইকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কার্টুনে ফেলে রাখা নবজাতক উদ্ধার

ইসরাইলকে থামাতে ‘কঠোর ও সমষ্টিগত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান

মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি রেনু পাঠান গ্রেপ্তার

শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে গণ সংবর্ধনা

মোহনগঞ্জে ওয়ার্ড বিএনপি সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত

আমার মুক্তির সূচনা আবু সাঈদের রক্তে – এটিএম আজহার

মানববন্ধন প্রতিবাদের মুখে রেলওয়ে উচ্ছেদ অভিযান স্থগিত

মাভাবিপ্রবিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদে বিশেষ আয়োজন

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিল