শিবগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ

শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিট মজবুতকরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ (১৯ জুন) বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুরে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।

সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোঃ শাহ সুলতান শাকিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা রেজাউল করিম শিবগঞ্জ উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা সুলতান মাহমুদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা সহ সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top