Saturday , 14 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মোহনগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ে, দুই সিএনজি চালকের জেল-জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 14, 2025 5:40 am

মাকসুমুল হক চৌধুরী, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে যাত্রীদের থেকে দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজিচালিত অটোরিকশা চালককে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। পাশাপাশি জরিমানাও করা হয়।
দণ্ডপ্রাপ্ত সিএনজিচালকরা হলেন, জেলা সদরের নাগড়া এলাকার মো. ইয়াকিন মিয়াকে (২৫) ও বারহাট্টা উপজেলার অতিথপুর এলাকার মো. শাকিল (৩০)।

তাদের মধ্যে ইয়াকিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। আর শাকিলকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে আজ শুক্রবার (১৩ জুন) দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় সিএনজি স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। অভিযানে মোহনগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য সঙ্গে ছিলেন।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ার পর ওই দুই চালককে জেল-জরিমানা দেন তিনি।

প্রশাসন ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উদযাপন শেষে নিজেদের কর্মস্থলে ফেরা শুরু করেছে লোকজন। এই সুযোগে কিছু অসাধু সিএনজিচালক নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণেরও বেশি আদায় করতে থাকেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায় প্রশাসন। দ্বিগুণের বেশি ভাড়া নেওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সিএনজি চালককে জেল-জরিমানা করা হয়।

ভুক্তভোগী যাত্রী পৌরশহরের দৌলতপুরের বাসিন্দা নাজিবুর রহমান তমাল বলেন, সিএনজিতে মোহনগঞ্জ থেকে নেত্রকোনা যাওয়ার নিয়মিত ভাড়া জন প্রতি ১০০ টাকা। কিন্তু ঈদের নাম করে তারা নিচ্ছেন ২৫০ টাকা করে। দ্বিগুণের বেশি ভাড়া নেওয়া হচ্ছে। একইভাবে ময়মনসিংহের ভাড়াও দ্বিগুণ নিচ্ছেন চালকরা। রোগী নিয়ে ময়মনসিংহ যাওয়ার জন্য এসে দেখি ভাড়ার এমন নৈরাজ্য চলছে। প্রশাসনের উদ্যোগের প্রশংসা করছি। এমন অভিযান চলমান থাকুক। এতে যাত্রীরা হয়রানি থেকে রক্ষা পাবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে সাধারণ যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণের বেশি নেওয়া হচ্ছিল। এর ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে দুই সিএনজি চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ও ভাড়ার নির্ধারিত হার বজায় রাখতে নিয়মিত মনিটরিং চলবে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত দু’জনকে সন্ধ্যায় কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পূবাইলে মেঘডুবীর জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

ঈদগাঁহ গ্রামার স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

কলাপাড়ায় স্বাধীনতা দিবসের প্যারেডে সেরা কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ

হেফাজতের সড়ক অবরোধ প্রত্যাহার

কুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৫ জন শিক্ষার্থী

চৌদ্দগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে জখম করল স্ত্রী

ষষ্ঠ ও সপ্তম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

রায়পুরে সাংবাদিকের বাসায় গুলিবর্ষণ

নির্বাচন নিয়ে তাড়াহুড়ো নেই, বরং সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন